জাতীয়

নতুন অনলাইন নিবন্ধন আপাতত বন্ধ: মোশাররফ

মোশাররফ হোসেন
মোশাররফ হোসেন

পদ্ধতিগত জটিলতার কারণে সৌদিআরবসহ অন্যান্য দেশে বিভিন্ন পেশায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের নতুন অনলাইন নিবন্ধন আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারা বছরই বিদেশ গমনেচ্ছুদের একটি নিবন্ধন প্রক্রিয়া আমরা চালিয়ে যাই। বর্তমানে আমাদের ডেটাবেইজ প্রায় ২২ লাখ লোক নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী কর্মীরাও আছেন। ডিমান্ড পেলে প্রথমে এ ডেটাবেস থেকেই কর্মী বাছাই করা হবে।

তিনি বলেন, সৌদি আরবে যেতে আলাদা করে কোনো নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়নি। সৌদি আরব প্রাথমিকভাবে গৃহস্থালীর কাজের জন্য নারী কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনো তারা কোনো ডিমান্ড পাঠায়নি।

তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় ডিজিটাল সেন্টারের মাধ্যমে সারা বছরই নিবন্ধন করা যাবে বলে জানান খন্দকার মোশারফ হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ