যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা আন্দোলনের নামে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান আমির হোসেন আমু।
মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের চলমান হরতাল-অবরোধকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে আমু বলেন, দেশ স্বাভাবিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। এছাড়াও দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ক্ষেত্রে রহিঙ্গাদের সম্পৃক্ততা রয়েছে কি-না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
মাদক, চোরাচালান ও জঙ্গিবাদে দমন প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: