আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নিজ কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেছেন।
তিনি বলেন, মেয়াদ শেষের আগেই নির্বাচন করা হবে। জুনের তৃতীয় সপ্তাহ থেকে রোজা শুরু হওয়ায় প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোট গ্রহণ করা হবে।
চট্রগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১০ সালের ১৭ জুন এবং করপোরেশনের প্রথম বৈঠক হয়েছিল ২৬ জুলাই। সে অনুযায়ী করপোরেশনের মেয়াদ শেষ হবে আগামী ২৫ জুলাই।
আইন অনুযায়ী নির্বাচন করতে হবে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: