একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা আবদুস সুবহানের মৃত্যুদণ্ডের রায়ে বুধবার সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
বুধবার সকাল থেকে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে আবদুস সুবহানের রায়কে কেন্দ্র করে জড়ো হতে থাকে গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা। এসময় তারা ফাঁসির দাবিতে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এ সময় ইমরান বলেন, এ রায়ে দেশের জনগনের আশা-প্রত্যাশা পূরণ হয়েছে। এখন সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা। এছাড়া আদালতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের দ্রুত সময়ে ফাঁসির রায় কার্যকর করার ও দাবি জানিয়েছেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: