জাতীয়

রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর

আনিসুল হক
আনিসুল হক

আবদুস সুবহানের মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা আবদুস সুবহানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

জামাতকে সংগঠন হিসেবে নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আগামী মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী খসড়া উপস্থাপন হতে পারে। আইন সংশোধন হলেই পদক্ষেপ নেয়া হবে।

খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আগামী সোমবারের (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে না উঠলে এর পরের বৈঠকে (২ মার্চ) আইনের খসড়াটি উঠবে।’

এর আগেও একাধিকবার সংশোধিত আইনের খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়ে ছিলেন আইনমন্ত্রী। তবে ঘোষিত সময় অনুযায়ী খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য ওঠেনি।

প্রতি সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক বসে। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ