নাশকতাকারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যা বের সর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন্।
পুলিশি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের নামে যারা ফৌজদারি অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সব সংস্থা সমন্বিত অভিযান আরো ত্বরান্বিত করবে।
নিরীহ মানুষের পায়ে কেন গুলি করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘তারা যে নিরীহ লোক সেটা আপনারা কী করে বুঝবেন?’
তিনি আরো বলেন, লোকটা নিরীহ কি-না, সেটা তো তদন্তের বিষয়, আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার পুলিশের আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদে পদে জবাবদিহির মুখে পড়তে হয়।
নাশকতাকারী-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি বলেন, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরকে হুমকি মনে করা হচ্ছে না।
আর বোমা হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।