জাতীয়

সঙ্কট নিরসনে শান্তিপূর্ণ সমাধানের পথ বের করার আহ্বান

বান কি-মুন+জন কেরি
বান কি-মুন+জন কেরি

বাংলাদেশের চলমান সঙ্কট নিরসনে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বৃহস্পতিবার ফ্রান্স ও ডেনর্মাকে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ওয়াশিংটনে আয়োজিত ৩ দিনের উগ্রবাদ বিরোধী সম্মেলনের পর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সঙ্গে বৈঠকে তারা এ কথা বলেন।

এ সময় এই রাজনৈতিক সঙ্কট নিরসনে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দেন কেরি।

কেরি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কৌশল কোনোভাবেই বরদাস্ত করা যায় না।

এ সময় সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। সঙ্কট নিরসনের জন্য সঠিক পথ অনুসন্ধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান মুন।

এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কৌশল কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জন কেরি।

সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভূমিকা প্রত্যাশা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার নিশ্চিতে গঠনমূলক ভূমিকা পালনে গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় সঙ্কট নিরসনে বাংলাদেশকে সহায়তার প্রস্তাবও দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দ্বিপক্ষীক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ