বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন শনিবার ঢাকা আসছেন। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ডিক্সন অর্থমন্ত্রীসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়াও বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ডিক্সনের। সফরকালে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ানাধীন প্রকল্পগুলোও ঘুরে দেখবেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো জোরদার করতেই ডিক্সনের এ সফর।
২০১৪ সালের ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন অ্যানেট ডিক্সন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: