মধ্যবর্তী নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভাষা সৈনিক অলি আহাদ স্মৃতি সংসদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নির্বাচন নিয়ে অতি সত্তর সংলাপে বসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় চলমান সংকটের সমাধান কোনোভাবেই সম্ভব নয়। সমস্যা সমাধানে দ্রুত পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেয়া প্রয়োজন।
এ সময় নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সহিংস আন্দোলন করে বিএনপি-জামাত জোট কখনোই দাবি আদায় করতে পারবে না।
এ সময় ২০ দলীয় জোটকে সবধরণের সহিংসতা বন্ধ করতে এবং মধ্যবর্তী নির্বাচনের লক্ষ্যে সরকারকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।