জাতীয়

আগামীকাল অমর একুশে ফেব্রুয়ারি

অমর একুশে ফেব্রুয়ারি
অমর একুশে ফেব্রুয়ারি

অমর একুশে আগামীকাল (শনিবার), বিনম্র বাংলাদেশ শ্রদ্ধাবনত ভাষা-শহীদদের স্মরণে। বাঙালি জাতিসত্তার চেতনাগত উন্মেষের দিনটি এখন দুনিয়াজোড়া মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্তঝরা ইতিহাস রচনা করে বাঙালি তার মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে। যার পথ ধরে বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম।

একাত্তরের বাংলাদেশের জন্ম, সেই ভাষাদিবস পালনে এবারের প্রেক্ষাপট ভিন্ন। একদিকে বাংলাকে সর্বস্তরে প্রচলনের উদ্যোগ, অন্যদিকে অন্যান্য জাতিসত্তার ভাষা ও বর্ণমালা সংরক্ষণের তৎপরতা। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের দাবির সঙ্গেও মিশে গেছে একুশের চেতনা।

বছরঘুরে যেভাবেই আসুক দিনটি; প্রতি ফাল্গুনে- প্রতি বসন্তের বাতাসে আর পলাশ-শিমুলের লালছোঁয়া প্রকৃতি স্মরণ করায় মায়ের ভাষার জন্য রক্তক্ষয়ী লড়াইয়ের নিত্য প্রতিধ্বনিকে।

তাই একুশের পরিচয় বাংলা, বাঙালি ও বাংলাদেশের আত্মপরিচয়ের উন্মেষ হিসেবেই, সেটি উত্তাল ১৯৫২। চেতনা-উন্মেষের মুহূর্তকাল জেগে উঠলো রবীন্দ্রনাথের সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ আর জীবনানন্দের রুপসীবাংলায়। দ্বিজাতি-তত্ত্বে এ ভূভাগ দ্বিখণ্ডিত হলে প্রথম আঘাতটা আসে সংখ্যাগরিষ্ঠের মুখের ভাষা বাংলার ওপরই, তাতেই আগুন জ্বলে।

একুশে ফেব্রুয়ারিতে রাস্তায় নেমে আসে মানুষ, জারি হয় ১৪৪ ধারা, ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। রক্তে ভেসে যায় রাজপথ। গুলিতে বিদীর্ণ হয় বুক। শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য প্রাণ দিয়ে ইতিহাস গড়েন তারা। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। একাত্তরে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গের এই দিনটিকে জাতিসংঘ স্বীকৃতি দেয় ১৯৯৯ সালে। অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনার প্রতীক 'শহীদ মিনার' এখন এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ সব কটি মহাদেশের বহুভাষিক চেতনার স্মারক। কিন্তু এখানেই থেমে যাওয়া নয়।

তবে ভাষিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পরও সর্বস্তরে এখনো মাতৃভাষার প্রচলন না হওয়ায় হতাশ ভাষা সংগ্রামীরা। তারা চান কার্যকর পদক্ষেপ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ