মাতৃভাষাকে সমুন্নত রেখে অন্যান্য ভাষায় দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা বিনিময় মেলার উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
এ সময় একে অপরের প্রতি স্বাতন্ত্রবোধ রক্ষায় মহমর্মিতারও আহ্বান জানান মন্ত্রী। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।
এবার ভাষা মেলায় বিশ্বের ২৭টি ভাষার স্টল স্থান পেয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: