ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া একটি বিশেষ মহলের দিকে তাকিয়ে আছেন— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী মানুষকে হত্যা করে জঙ্গিতন্ত্র কায়েম করতে চান।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের অগ্রযাত্রা সহ্য করতে পারছেন না খালেদা জিয়া— এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় যেতে অন্যের দিকে তাকিয়ে রয়েছেন বিএনপি নেত্রী।
শেখ হাসিনা বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই—আতঙ্ক সৃষ্টি করে কর্মসূচি সফল করতে চায় বিএনপি।
কার স্বার্থে বিএনপি নাশকতা করছে বলে প্রশ্ন তোলেন তিনি?
এ সময় বিএনপির সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না যাওয়ায় খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেন।