জাতীয়

উন্নয়ন কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করুন: প্রধানমন্ত্রী

মন্ত্রীসভা
মন্ত্রীসভা

সরকারি প্রকল্প এবং উন্নয়ন কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সচিবদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ভোগবিলাস করতে নয়; জনগণের জন্য কাজ করতে সরকার গঠন করেছে। এ সময় সরকারি প্রকল্পগুলোর তদারকি ও মূল্যায়ন করতে ১০ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের চুক্তি স্বাক্ষরিত হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মোশাররাফ হোসাইন আরো বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতোই সরকারি প্রকল্প বাস্তবায়নে কাজের তদারকি ও মূল্যায়ন করতে ‘গভর্মেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কমিটি’ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র, বাণিজ্য, গণপূর্ত, যোগাযোগসহ প্রাথমিকপর্যায়ে ১০টি মন্ত্রণালয়ে সিনিয়র সচিবদের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের চুক্তি হয় বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ