টেলিভিশন টকশোগুলোতে কথা বলে যারা দেশে জঙ্গি তৎপরতায় উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় পয়েন্ট অব দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
সুশীল সমাজের কয়জন মুক্তিযুদ্ধ করেছেন এ প্রশ্ন করে সেলিম বলেন, তারা ঘরে বসে নিজেদেরকে সুশীল বানিয়েছেন। তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
শেখ সেলিম বলেন, তারা অবৈধ পন্থায় ক্ষমতায় আসায় বিশ্বাস করে। কারণ অবৈধ পন্থায় ক্ষমতায় এলে দুই একটি ভালো কথা বলে উপদেষ্টা হওয়া যায়।
যারা সংলাপের কথা বলছেন তাদের সমালোচনা করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের লাশের ওপর দিয়ে জঙ্গি-সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করবেন না।