সন্ত্রাস দমনে সরকারের অবস্থান পরিস্কার- সেই আদর্শকে সামনে রেখে সশস্ত্র বাহিনীকে এগিয়ে যেতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে স্নাতক ডিগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকার প্রশিক্ষণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্ব নিরাপত্তায় নতুন নতুন পরিবর্তনের ফলে সামরিক বাহিনীর ভূমিকায় যোগ হয়েছে নতুন মাত্রা ও মাত্রিকতা।
সশস্ত্র বাহিনী শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে বলে আশা করেন তিনি।
দেশি-বিদেশি ২১৪ জন সামরিক কর্মকর্তাকে এ ডিগ্রি দেয়া হয় ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: