আগামী ১৫ মার্চের মধ্যে কর ফাঁকির মামলাগুলো নিষ্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর)। মঙ্গলবার রাজধানীর এনবিআর ভবনে প্রতিমাসের ধারবাহিক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান এ কথা বলেন।
নজিবুর রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আয় অনেকটা কমেছে। করদাতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিৎ করতে অফিস ব্যবস্থাপনার আরো মানোন্নয়ন এবং আয়করের জন্য নীতিমালা প্রনয়ণ করা হবে।
জাতীয় রাজস্ববোর্ড আধুনিকায়নসহ উপজেলা পর্যায়ে আয়কর মেলার আয়োজন করা হবে—উল্লেখ করে তিনি বলেন, আয়কর ফাঁকির মামলাগুলো নিষ্পন্ন করা হলে রাজস্ব আয় বাড়বে।
এ সময় জানুয়ারি মাসের রাজস্ব আয় ও ঘাটতি তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের সবোর্চ্চ সহযোগিতা দিতে এনবিআর বদ্ধপরিকর।
আর জাতীয় রাজস্ববোর্ডকে আধুনিক,স্বচ্ছ ও গতিশীল করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান নজিবুর রহমান।