হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ১৬১টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসা সালাউদ্দিন ও আবু সাঈদের দেহ তল্লাশি করে এসব সোনা পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মো. মইনুল খান জানান।
তিনি বলেন, তাদের শরীরের বিভিন্ন স্থান থেকে মোট ১৬১টি সোনার বার পাওয়া গেছে। এসব বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মহাপরিচালক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: