জাতীয়

বিডিআর বিদ্রোহের ৬ বছর

রায় কার্যকরে সরকার আন্তরিক: আজিজ

জেনারেল আজিজ
জেনারেল আজিজ

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তদের রায় দ্রুত কার্যকর করতে সরকার আন্তরিক বলে জানিযেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ।

বুধবার রাজধানীর বনানীর কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আজিজ আহমেদ বলেন, সেদিন যারা বিদ্রোহ করেছিল তাদের আগের বিডিআর আইনে বিচার হয়েছে আর অনেকের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

আজ সেই ভয়াল ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এ দিনে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

সকালে রাজধানীর বনানীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজনেরা। এ সময় তারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার দাবি করেন।

ঘটনার ৬ বছর পেরিয়ে গেলেও সঠিক বিচার নিশ্চিত হয়নি অভিযোগ করে স্বজনরা বলেন, জড়িতদের বিচার হলে নিহতদের আত্মা শান্তি পাবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ