পরিকল্পিত ভূমি ব্যবহার করুন— উল্লেখ করে ভূমির সাশ্রয় করে জীবিকার ব্যবস্থা করা বিশাল জনসংখ্যার এদেশে জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভায় তিনি এ কথা বলেন।
ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে সরকারের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশকে শিল্পায়নের দিকে নিয়ে যেতে হবে। তবে তা যেন কৃষিজমিতে কোনো প্রভাব না ফেলে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
শেখ হাসিনা আরো বলেন, কৃষি জমি আমাদেরকে রক্ষা করতেই হবে, যে পরিকল্পনাই নেয়া হোক না কেন চাষযোগ্য জমি যেন নষ্ট না হয় সে বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা নেয়া উচিত।
২০০১ সালে জাতীয় ভূমি ব্যবহার নীতি প্রণয়নের পর বসল এ কমিটির প্রথম সভা। অনুষ্ঠিত এ সভার শুরুতেই প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।