জাতীয়

বর্তমান পরিস্থিতি অস্বস্তিকর-উদ্বেগজনক

ইইউয়ের ঢাকা কার্যালয়
ইইউয়ের ঢাকা কার্যালয়

বর্তমান পরিস্থিতি খুবই অস্বস্তিকর এবং উদ্বেগজনক বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বুধবার সকালে ইইউয়ের ঢাকা কার্যালয়ে মতবিনিময়কালে তারা এ উদ্বেগের কথা জানায়।

এর পাশাপাশি সরকার প্রস্তাবিত এনজিও আইন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুশীল সমাজের কাজ করার পরিবেশ নিয়েও মতবিনিময় হয়েছে। পরে বিজিএমইএর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের মতবিনিময় হয়।

সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার প্রস্তাবিত এনজিও আইন, বর্তমান পরিস্থিতিতে কথা বলার সুযোগ আছে কি-না এবং সরকার তাদের মতামতকে কতটুকু গুরত্ব দেয় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যে একটি প্রতিনিধিদল মতবিনিময় করতে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে আসে।

তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় আসেনি বলে জানান বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম।

তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তৈরি পোশাক শিল্পের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ প্রতিনিধিদল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ