হরতাল-অবরোধের মতো কর্মসূচি ব্যর্থ হওয়ায় পেট্রোলবোমা মেরে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামাত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর কথা হলো মানুষ পুড়িয়ে মারা, এটা মানুষ কিভাবে পারে? কেউ যদি জনগণের জন্য রাজনীতি করে সে এটা কিভাবে করতে পারে বা এর হুকুম কিভাবে দেয়?
বিএনপি-জামাত নাশকতার জন্য অর্থ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এ সময় অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যখন এ ধরনের ঘটনাগুলো ঘটছে তখন এ সেমিনারটা অনেক গুরুত্বপূর্ণ। এর ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।’
তিনি আরো বলেন, পেট্রোলবোমা মেরে সাধারণ জনগণকে না পোড়াতে বিএনপি-জামাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।