বগুড়ার কাহালু উপজেলার নিশ্চিন্তপুরে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ ট্রাক হেলপার জাহাঙ্গীর হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত সাড়ে রাত ৩টার দিকে মারা যান তিনি।
গত ২৩ জানুয়ারি রাত ৮টার দিকে বগুড়ার চারমাথা এলাকায় হরতাল ও অবরোধ সমর্থকদের শিকার হন ট্রাকচালক মাসুদ ও জাহাঙ্গীর।
পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হামলায় জাহাঙ্গীরের শরীরের ৪৬% পুড়ে যায়। ঘটনায় দগ্ধ মাসুদ এখনো চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: