আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, মুক্তিযুদ্ধের সংগঠক অবসরপ্রাপ্ত কমান্ডার আবদুর রউফ আর নেই।
বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
শুক্রবার বাদ জুমা ভৈরব শহরে তার পৈত্রিক বাড়িতে আবদুর রউফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা মহাখালী ডিওএইচএসে তার দ্বিতীয় জানাজা শেষে ঢাকা সেনানিবাসের সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: