সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠনের ক্ষেত্রে সরকার কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত সমতলের ক্ষুদ্র জাতিসত্ত্বার ভূমি সমস্যা ও করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
সেমিনারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা তাদের ভূমি সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন গবেষকরা, তারা সমস্যা সমাধানে একাধিক সুপারিশ তুলে ধরেন।
এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ ভূমিকা রাখার পাশাপাশি প্রধান ভূমিকা সরকারকে নিতে হবে বলে তারা মনে করেন।
এর পরিপ্রেক্ষিতে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয় সেমিনারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: