ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে মর্মাহত হয়ে শোক জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
শুক্রবার এক টুইটে গিবসন এ হত্যাকাণ্ডকে বর্বর আখ্যায়িত করে বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে সংঘটিত সব সহিংস ঘটনার মতো অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে তিনি মর্মাহত।
বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ।
হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী, ব্লগার রাফিদা আহমেদ বন্যা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: