জাতীয়

অভিজিৎ হত্যাকাণ্ডে তদন্তে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত

অভিজিৎ
অভিজিৎ

লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ অ্যাখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চাইলে এ হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে অভিজিতের হত্যাকাণ্ডকে ‘কাপুরুষতা ও বর্বরতায় ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেন।

মুখপাত্র বলেন, এটা শুধু একজন ব্যক্তি ওপর হামলা নয়, মুক্তবুদ্ধি চর্চা ও ধর্ম নিরপেক্ষতার সার্বজনীন নীতি, যা বাংলাদেশের সংবিধবানে সুরক্ষিত ও দেশটির গর্বিত ঐতিহ্য তার ওপর কাপুরুষোচিত হামলা।

তিনি আরো বলেন, অভিজিৎ ছিলেন একজন সাংবাদিক, একজন মানবতাবাদী, একজন স্বামী ও একজন বন্ধু এবং আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত করবে।

গতকালই এফবিআইর পক্ষ থেকে এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে। ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার পর এফবিআই ও ইন্টারপোল তদন্ত করেছিল। ডিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে এফবিআইও। তারা এরই মধ্যে ডিবির সঙ্গে যোগাযোগ করেছে। অভিজিৎ ও তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই বিষয়টিকে এফবিআই আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে।

এর আগেও বিভিন্ন সময় অনেক চাঞ্চল্যকর ঘটনায় বাংলাদেশের বিভিন্ন তদন্ত সংস্থার সঙ্গে বিদেশের তদন্ত সংস্থার মধ্যে তথ্য বিনিময় হয়েছিল। অনেক ক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে সমন্বয়ের মধ্য দিয়ে কাজ এগিয়ে নেয়।

র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, হত্যারহস্য উন্মোচনে র্যা ব কাজ করছে। মুক্তমনা যে ব্লগে অভিজিৎ রায় লিখতেন সেই সাইটে গতকাল থেকে প্রবেশ করা যাচ্ছিল না। অভিজিতের হত্যাকাণ্ডের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড বিদেশি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। এপি, এএফপির মতো উল্লেখযোগ্য বার্তা সংস্থা ছাড়াও গার্ডিয়ান, হাফিংটন পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও অভিজিতের খবরটি গুরুত্বসহ প্রকাশ করে। গার্ডিয়ান ও হাফিংটন পোস্ট অভিজিৎকে মার্কিন ব্লগার হিসেবে উল্লেখ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন প্রকৌশলী অভিজিৎ রায়। যিনি যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ