জাতীয়

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ১

আগুন
আগুন

রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন নামে একজন শনিবার মারা গেছেন। আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে পুরানা পল্টনের কালভার্ট রোডের ‘স্বদেশ টাওয়ারে’ এ অগ্নিকাণ্ড ঘটে।

তিনি হলেন: আনোয়ার হোসেন (৩০)। ওই ভবনের নিরাপত্তারক্ষী ছিলেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বলেন, স্বদেশ টাওয়ারের চতুর্থ তলায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধোঁয়ায় ওই ভবনের নিরাপত্তাকর্মী আনোয়ার, মিজান, শাহজাহান ও জাকির গুরুতর অসুস্থ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা আনোয়ারকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, পুরানা পল্টনের ১৬তলা ভবনটি স্বদেশ গ্রুপের। ভবনের বিভিন্ন তলায় তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ