জাতীয়

গণতন্ত্রকে সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের সংবিধান ও গণতন্ত্রিক ধারাবাহিকতা সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রামু সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও ১০ পদাতিক ডিভিশনের জিউসি মেজর জেনারেল আতাউল এএইচ হাসান।

পরে তাকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিশতি।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, লে. কর্নেল মাজহারুল আল-কবির ও সরকারের সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও অংশ নিয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে রামুতে ১ হাজার ৭৮৮ একর জমিতে সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের কাজ শুরু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ