জাতীয়

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ

অগ্নিঝরা মার্চ
অগ্নিঝরা মার্চ

বাঙালির মুক্তিসংগ্রামের সবচেয়ে ঘটনাবহুল মাস, মার্চের প্রথম দিন আজ (রোববার)। ভাষা আন্দোলন, স্বাধিকার সংগ্রামের পথ পেরিয়ে পাকিস্তানি পরাধীনতার শৃঙ্খল ভাঙতে ১৯৭১ সালের এ মাসেই শুরু হয়েছিল দুর্বার আন্দোলন। তাই পরিণতি পায় সশস্ত্র সংগ্রামে, শুরু হয় গৌরবের মুক্তিযুদ্ধ। নয় মাসের যুদ্ধ জয়ে জন্ম নেয় স্বাধীন দেশ, বাংলাদেশ।

হাজার বছরের ইতিহাসে বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতার মাস মার্চ ফিরে এলো আবার।

বাঙালির আত্মপরিচয়ের উন্মেষ ৫২'র ভাষা আন্দোলনে। বাঙালি জাতীয়তাবাদের সেই বীজ, স্বাধিকার আন্দোলনের পথ ধরে ধীরে ধীরে তা মহীরুহের রূপ ধারণ করে। ৭০-এর নির্বাচন ছিল টার্নিং পয়েন্ট। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে পাকিস্তানী শাসকযন্ত্র।

জেনারেল ইয়াহিয়া ১ মার্চ হঠাৎ করেই ৩ মার্চের পূর্বনির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলা। রাস্তায় রাস্তায় স্বতঃস্ফূর্ত অবরোধ, শুরু হয়ে যায় প্রতিরোধ।

হোটেল পূর্বাণীতে তখন বঙ্গবন্ধুর সংবাদ সম্মেলন চলছিল। সম্মেলনে ইয়াহিয়ার ষড়যন্ত্র রুখে দেবার জন্য বাঙালির প্রতি আহবান জানান বঙ্গবন্ধু। ২ মার্চ ঢাকায় ও ৩ মার্চ সারা দেশে হরতালের ডাক দেন বাঙালির কণ্ঠস্বর।

বিক্ষোভের দাবানল আর জনমনে স্বাধীনতার তৃষ্ণা অকেজো করে দেয় ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তানের ভিত। উন্মেষ উত্তেজনায় ফুঁসতে থাকে বাংলাদেশ। ৭ মার্চ রেসকোর্স ময়দানে সংগ্রামের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু। ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনা বাহিনী। ২৬ মার্চ থেকে শুরু হয় স্বাধীনতার আন্দোলন।

এর পরের ঘটনাপ্রবাহ প্রতিরোধের ইতিহাস। বঙ্গবন্ধুর আহ্বানে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা হয়। এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্রযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ