ব্লগার-লেখক অভিজিৎ রায়ের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। এ ঘটনায় হতবাক লেখকদের আন্তর্জাতিক সংগঠন পিইএন।
অভিজিৎ হত্যার পূর্ণ তদন্ত দাবি করে জড়িতদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া আহ্বান জানিয়েছে তারা। সাংবাদিকদের অধিকার রক্ষাকারী ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার-আরএসএফ, হামলাকারীরা যাতে পার না পেয়ে যায় এবং ব্লগারদের নিরাপত্তায় নজিরবিহীন ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।
অভিজিতের হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস-সিপিজে।
সংগঠনটি এ হত্যার জন্য বাংলাদেশে অপরাধ করেও পার পেয়ে যাওয়ার সংস্কৃতিকে দায়ী করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: