জাতীয়

আনসারেও যুক্ত হচ্ছে বিদ্রোহের শাস্তি

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

বিদ্রোহের শাস্তি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মতো ব্যাটালিয়ন আনসার বাহিনীর আইনেও যোগ করা হচ্ছে—এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে সাংবাদিকদের বলেন তিনি।

১৯৯৫ সালের ব্যাটালিয়ন আনসার আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভায় উত্থাপন করা হলে বিদ্রোহের শাস্তির বিষয়টি এতে অন্তর্ভুক্ত করতে বলা হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা দুটি অনুশাসন দিয়ে সংশোধিত আইনটি নীতিগত অনুমোদন দিয়েছে। একটি অনুশাসন হচ্ছে বিদ্রোহের জন্য শাস্তির বিধান যুক্ত করা, যা উত্থাপিত খসড়ায় ছিল না।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বিজিবি আইনে সংশ্লিষ্ট ধারায় বিদ্রোহের জন্য যে শাস্তির বিধান রয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে এখানে যুক্ত করতে হবে, যাতে এ আইন অসম্পূর্ণতা না থাকে।

গত ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর আইন সংশোধন করে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যোগ করা হয়। আর আনসার বাহিনীতে ১৯৯৪ সালে একবার বিদ্রোহ হয়েছিল। সেনা সহায়তায় তখন ওই বিদ্রোহ দমন করা হয়, যাতে কয়েকজন হতাহত হয়েছিল।

আনসার বাহিনীর সদস্য দুই ধরনের- ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার। অঙ্গীভূত আনসার সদস্যরা ৯ বছর চাকরি করলে স্থায়ী হওয়ার একটি সুযোগ পান। ওই সময়সীমা ৬ বছর করার অনুশাসনও মন্ত্রিসভা দিয়েছে বলে জানান মোশাররাফ হোসাইন।

প্রস্তাবিত আইনে ব্যাটালিয়ন আনসারদের শৃঙ্খলাভঙ্গে বাধ্যতামূলক অবসরসহ আরো কয়েকটি শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

ব্যাটালিয়ন আনসারের কোনো সদস্য অপরাধ করলে কী কী শাস্তি দেয়া যাবে, সেগুলোর ক্ষেত্রে কিছু তালিকা ছিল। সংশোধিত আইনে শাস্তি সুনির্দিষ্ট করার পাশাপাশি নতুন কিছু যোগ করা হয়েছে।

সংশোধিত আইনে বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি স্থগিত, বেতন বৃদ্ধি স্থগিত, অবহেলার কারণে আর্থিক ক্ষতি হলে আনুতোষিক থেকে কেটে নেওয়ার বিধান যুক্ত হচ্ছে।

এছাড়াও কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা-২০১৫ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিব বলেন, প্রকল্প এলাকার লোকজনের ক্ষয়ক্ষতি যাতে পুষিয়ে নেয়া যায় তার জন্য এ তহবিল গঠন করা হয়েছে।

সরকারের লক্ষ্য ২০৩০ সাল নাগাদ ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, যার ৫০% হবে কয়লাভিত্তিক বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মোশাররাফ হোসাইন আরো বলেন, গ্রাহকের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ৩ পয়সা করে ট্যারিফ কাটা হবে যা থেকে তহবিলের টাকা আসবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ