জাতীয়

কাতারে বিনা খরচে শ্রমিক পাঠানো সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে কাতারে বিনা খরচে ১ থেকে দেড় লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার দুপুরে প্রবাসী কল্যান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, চলতি বছর প্রথম দুই মাসে কাতার সরকার ৫০ হাজার শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে।

কর্মীদের কাতার যাওয়া, ভিসা ও অন্যান্য খরচ বহন করবে দেশটির জনশক্তি আমদানিকারকরা। তবে পাসপোর্ট ও অন্যান্য বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে বাংলাদেশি কর্মীদের বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০২২ সালে কাতারে হবে ফুটবল বিশ্বকাপ। এজন্য স্টেডিয়াম নির্মান, শহরের সংস্কারসহ নানা কাজের জন্য প্রচুর শ্রমিক প্রয়োজন।

ফেব্রুয়ারির ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রবাসীকল্যাণমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার সফর করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ