রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্রের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে অবোরধ করছে। মঙ্গলবার সকালে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল ৯টার সময় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটের সামনে বাসচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আলী আহমেদ আলিফ।
এ খবর পেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে উত্তেজিত হয়ে ওঠেন। শেরেবাংলা নগর থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। তারা থানার সামনের রাস্তা বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে ২০টির মতো গাড়ি ভাঙচুর করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: