বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের কর্মসূচি গণমাধ্যমে প্রচার বন্ধ হলে সহিংসতাও বন্ধ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসকদের হাতে সরঞ্জামাদি তুলে দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিএনপি জামাতের এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়—সন্ত্রাসী কর্মকাণ্ড।
সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হলে আলোচনার বিষয়টি ভাবা যেতে পারে।
অবরোধ-হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলবোমার আগুনে দগ্ধদের চিকিৎসার জন্য ড্রেসিং সরঞ্জাম ও ঔষধ দিয়ে সহায়তা করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস। সহায়তা দেয়ার জন্য কৃতজ্ঞতা জানান এইচ টি ইমাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: