জাতীয়

অভিজিৎ হত্যাকাণ্ড: তদন্তে এ সপ্তাহেই আসছে এফবিআইয়ের সদস্যরা

অভিজিৎ
অভিজিৎ

অভিজিৎ হত্যার ঘটনা তদন্তে এফবিআইয়ের সদস্যরা চলতি সপ্তাহেই ঢাকা আসতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে আটক ফারাবীর জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। হত্যায় যারা প্ররোচণা দিয়েছে তা খুঁজে বের করা হবে— এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এছাড়া এ ধরনের হত্যাকাণ্ড তদন্তে পারদর্শীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ডিএমপির মুখপাত্র।

মনিরুল ইসলাম আরো বলেন, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মৌচাকে দেশ টিভি ও ভোরের কাগজ অফিসের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত শিবির ক্যাডার ও সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, সিসিটিভি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে অনেককেই চিহ্নিত করা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। হারতাল অবরোধের সংগঠকরা এ ধরনের নাশকতার জন্য ঢাকার বাইরে থেকে এসেছে।

তবে অতি দ্রুত নাশকতাকারীদের আইনের আওতায় এনে এর পিছনের মদদ দাতাদের চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মনিরুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ