আদালতের নির্দেশানুযায়ী খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে— তিনি বিএনপি চেয়াপারসন সেটা দেখা হবে না। আইন সবার জন্য সমান বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘তিনি যদি আইন অমান্য করেন, তাহলে পুলিশ তার দায়িত্ব পালন করবে, কী হবে—সেটা আমরাও জানি, আপনারাও জানেন।’
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
একইসঙ্গে আগামীকাল-বুধবার পরবর্তী দিন ধার্য করেছে। গতকাল পর্যন্ত আদালতের পরোয়ানা সংশ্লিষ্ট থানার পুলিশ পায়নি বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর। সূত্র- দৈনিক প্রথম আলো।