জাতীয়

সামাজিক রূপান্তরের জন্যই গণহত্যা চালানো হয়েছিল: ড্যানিয়েল

ড্যানিয়েল
ড্যানিয়েল

গোটা জাতিকে নিশ্চিহ্ন করে সামাজিক রূপান্তর ঘটানোর উদ্দেশ্যেই একাত্তরে বাংলাদেশে সন্ত্রাস ও গণহত্যা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স এর সভাপতি ড্যানিয়েল ফিয়েরস্টেইন।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ‘জেনোসাইড এজ সোশ্যাল প্রাকটিস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আর্জেন্টিনা, যুগোস্লাভিয়া, কম্বোডিয়ার উদাহরণ টেনে ড্যানিয়েল বলেন, এসব দেশে গণহত্যার ক্ষেত্রে অপরাধীরা বেশিরভাগ বহিরাগত হলেও বাংলাদেশের ক্ষেত্রে এদেশেরই জনগণ সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে গণহত্যা চালিয়েছে। যাদের মূল উদ্দেশ্যই ছিল একটি জাতিকে নিশ্চিহ্ন করে এক পাক্ষিক মতাদর্শে সমাজ শাসন করা।

গণহত্যার ক্ষেত্রে সব সময়ই শিশু ও বুদ্ধিজীবীরা লক্ষ্যবস্তু— উল্লেখ করে তিনি আরো বলেন, যুদ্ধ পরবর্তী বড় কাজ হচ্ছে এই অপরাধীদের বিচারের মুখোমুখি করা।

দোষীদের শাস্তি নিশ্চিত করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা উচিৎ বলেও জানান ড্যানিয়েল।

এসময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবও দেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ