মানুষ হত্যা করে ভয় দেখিয়ে বাঙালির অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদু্জ্জামান নূর। বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বই মেলায় একজনকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা দেশের অগ্রযাত্রাকে থাকমাতে চেয়েছিল। তবে তাতে কোনো লাভ হয়নি বরং বই মেলায় মানুষের ঢল নেমেছিল।
একইভাবে বাঙালি জাতির গৌরবময় উৎসব পহেলা বৈশাখও শান্তিপূর্ণ ভাবে পালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পহেলা বৈশাখ উপলক্ষে শিল্পকলা একাডেমি কর্তৃক ৩ দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হবে বলেও জানানো হয়।
এছাড়া সারাদেশের বিভাগীয়শহর, জেলা ও সকল উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন থাকবে। সকল কারাগার, হাসপাতাল, ও এতিমখানায় ঐতিহ্যবাহি খাবার ও সাস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পহেলা বৈশাখে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।