বাংলাদেশের আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় না— উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, এ আইন সবার জন্য সমান হলে বিএনপি নেত্রী খালেদা জিয়া আদালতে হাজিরার বিষয়ে শর্ত আরোপ করতে পারতেন না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত প্রটেক্টিং হিউম্যান রাইটসের "মানবাধিকার সুরক্ষায় চ্যাম্পিয়ন সম্মাননা প্রদান-২০১৫" অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান আরো বলেন, প্রতি মুহূর্তে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আর লঙ্ঘনের এ অভিযোগ পুলিশ প্রশাসন তথা রাষ্ট্রের বিরুদ্ধে।
বাল্যবিয়ে বন্ধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও নারীদের সুরক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় জেলার আট উপজেলা থেকে মোট ২৩ জনকে এ সম্মাননা দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: