চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৯ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
শুক্রবার সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন শায়ের মোহাম্মদ ও ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এছাড়াও ৩ বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
গত বছরের আগস্ট মাসে একই রোগের চিকিৎসা করতে লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ১৫ মার্চ তার দেশের ফেরার কথা রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: