বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে তা বন্ধে উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চিঠি দিয়েছেন দেশটির ১১ জন কংগ্রেস সদস্য।
এতে বলা হয়েছে, সহিংসতা কখনো রাজনৈতিক ভাষা হতে পারে না। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যের ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে লিখেছেন, যতোটা অগ্রগতি সাধনে বাংলাদেশ সক্ষম হয়েছে, চলমান সহিংসতার কারণে তা ব্যাহত হতে পারে।
একইসঙ্গে রাজনৈতিক দলগুলো যাতে তাদের কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে চালাতে পারে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সেদিকেও খেয়াল রাখার প্রয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
চিঠিটি পাঠিয়েছেন মার্কিন আইনসভায় বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জোসেফ ক্রাউলি, পিটার কিংসহ আরো ৯ কংগ্রেসম্যান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: