জাতীয়

নারী সমাজের সার্বিক উন্নয়নেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

নারী সমাজের সার্বিক উন্নয়নের মধ্যদিয়েই দেশ সামনে দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্ধেকই নারী তাই নারীকে উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই খালেদা জিয়া মানুষ পুড়িয়ে হত্যা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বিরুদ্ধে নারী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

নারী উন্নয়নে বর্তমান সরকার সবধরনের উদ্যোগ গ্রহণ করেছে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নারীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

নারীর অধিকার বাস্তবায়নে তার সরকারের ভূমিকার কথা তুলে ধরেন শেখ হাসিনা আরো বলেন, সরকারের সব কর্মসূচির লক্ষ্য দেশের উন্নয়ন। আর এতে নারী পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। সরকার সমাজের বিভিন্ন স্তরে নারী প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী সকলে মিলে নারীর মানবাধিকার রক্ষা, ন্যায্য অধিকার প্রাপ্তি, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিতকল্পে একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক আন্দোলনের নামে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করছে বিএনপি-জামাত জোট। এর বিচার হবেই।

যারা ইসলামের নামে নারীর অগ্রযাত্রাকে বাধা দিতে চায় তারা ইসলামের অনুশাসন মানে না—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা ইসলামের নামে নারী সমাজকে ঘরে বন্দি করে রাখতে চায় তারা ধর্মের সত্যিকার অনুশাসন মানে না।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শক সারিতে বসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ