বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের সেনা প্রধান জেনারেল গৌরব শমসের জং বাহাদুর রানা।
মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাহিনী সদর দপ্তরে সাক্ষাতকালে তারা দু'দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।
পরে বিমান বাহিনী সদরদপ্তরে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে সাক্ষাৎ করেন নেপালি সেনাপ্রধান।
এর আগে সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
৪ দিনের এ সফরে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে সোমবার বাংলাদেশে আসেন নেপালি সেনাপ্রধান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: