প্রায় ৫ হাজার টাকা কমিয়ে ২০১৪-২০১৫ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির আকার ৭৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
মোস্তফা কামাল বলেন, এডিপির সংশোধিত আকারে পরিবহণ, বিদ্যুৎ ও শিক্ষাকে সর্বোচ্চ গরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে পদ্মাসেতু প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরের শুরুতে এডিপির আকার নির্ধারণ করা হয়েছিল ৮০ হাজার ৩১৪ কোটি ৫২ লাখ টাকা। তবে অর্থবছরের ৮ মাসে প্রায় ৫ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপির আকার ৭৫ হাজার কোটি টাকা করা হলো বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: