জাতীয়

আরো এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

আইএস
আইএস

লিবিয়ায় আনোয়ার হোসাইন নামে আরো একজন বাংলাদেশিকে অপহরণ করেছে ইসালিম স্টেটের (আইএস) জঙ্গিরা।

মঙ্গলাবার সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রালয় পক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ার হোসাইন নামের ওই ব্যক্তির বাড়ি নোয়াখালী।

এ নিয়ে এখন পর্যন্ত লিবিয়ায় আইএসের হাতে অপহৃত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে।

এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, এক বাংলাদেশিসহ ৯ জনকে অপহরণ করেছে আইএস জঙ্গিরা। অপহৃত বাংলাদেশির নাম মো. হেলাল উদ্দিন। লিবিয়ার সিরতে শহরের আল-ঘানি তেলখনিতে কাজ করতেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার আইএস জঙ্গিরা লিবিয়ার সিরতে শহরের দক্ষিণে আল-ঘানি তেলখনিতে হামলা চালায়। এ সময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করে, যাদের কয়েকজনকে শিরোশ্ছেদ করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে তেলখনিটি পুনরায় নিজেদের দখলে নেয়।

তবে তেলখনি থেকে পিছু হটার সময় আইএস জঙ্গিরা ৯ জনকে অপহরণ করে নিয়ে যায়, যাদের মধ্যে একজন বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অপহৃত বাংলাদেশি হেলাল উদ্দিনকে কোথায় নেয়া হয়েছে তা শনাক্ত করে তাকে মুক্ত করার চেষ্টা চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ