বহুতল ভবনের ছাদ থেকে নাশকতা করা হলে ওই ভবনের মালিকদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল। মঙ্গলবার সচিবালয়ে ২৬ মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো ভবন থেকে ককটেল বা বোমা নিক্ষেপ করলে তার দায় এড়াতে পারবে না ভবন মালিকরা। সরকারিভাবে গোটা রাজধানীতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সন্দেহভাজন কেউ যেন ভবনে প্রবেশ করে নাশকতা চালাতে না পারে সেজন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশনা দিতে ভবন মালিকদের নির্দেশও দেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় রাজধানীর বহুতল ভবনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর জন্য ভবন মালিকদের অনুরোধও জানান আসাদুজ্জামান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: