হামলার পরও ধর্মনিরপেক্ষতা ও বিজ্ঞানের পক্ষে কথা বলে যাবেন বলে জানিয়েছেন লেখক-ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ। মঙ্গলবার বিবিসি নিউজআউয়ারকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মৌলবাদ বাংলাদেশের গভীরে ঢুকে পড়েছে বলেও অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রাফিদা।
এদিকে, সকালে ফেইসবুকে পোস্ট করা বিবৃতিতে রাফিদা আরো অভিযোগ করেন, অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার সময় পুলিশ কাছাকাছি স্থানে থেকে দাঁড়িয়ে দেখলেও হামলাকারীদের ঠেকাতে এগিয়ে আসেনি।
হত্যাকারীদের বিচার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে সামর্থ্য অনুযায়ী কাজ করার দাবি জানিয়েছেন রাফিদা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: