বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন নেপালের সেনাবাহিনী প্রধান গৌরব শমসের জং বাহাদুর।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নেপালের সেনা প্রধান বলেন, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশের সেনাবাহিনীর যৌথ মহড়া অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট গুলোতে নেপাল সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ অব্যাহত রাখারও আগ্রহ প্রকাশ করেন তিনি।
গৌরব শমসের জং বাহাদুর বলেন, এ প্রশিক্ষণের ফলে নেপাল সেনাবাহিনী উপকৃত হচ্ছে।
বাংলাদেশ ও নেপাল সেনাবাহিনী যৌথভাবে আগামী বছর মাউন্ট এভারেস্ট অভিযানে যাওয়ার পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রীকে জানান নেপালের সেনাবাহিনী প্রধান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: