জাতীয়

গ্রেপ্তারি পরোয়ানা গুলশান থানায় পৌঁছালেই ব্যবস্থা: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় তল্লাশিতে আদালতের আদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা গুলশান থানায় পৌঁছামাত্র ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব তিনি এ কথা বলেন।

কেউই আইনের ঊর্দ্ধে নয়—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সহিংসতাকারী ও নির্দেশদাতা যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি জামাত জোটের সহিংস কর্মকাণ্ডে কোনোভাবেই মেনে নেবেনা সরকার। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের নির্দেশনা থানায় পৌঁছানো মাত্র ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি নেত্রী গণহত্যা শুরু করেছেন অভিযোগ তুলে প্রধানমস্ত্রী আরো বলেন, বিদেশিরাও এখন তাদের সহিংস তৎপরতা অনুধাবন করতে পেরেছে।

এ সময় সহিংসতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ জনগণকে আবারো এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।

এর আগে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের শুরুতে বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে পরাজিত করে নকআউট পর্ব নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যেন সেমিফাইনালে খেলতে পারে সেজন্য দেশবাসীর দোয়াও কামনা করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ