ডা. শাহীন আখতারের মা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের শাশুড়ি আমিনা আহমেদ মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাদ যোহর রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর বাসভবনের সামনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, কয়েকদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আমিনা আহমেদকে হাসপতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: